New Release
আমার ভাই আমার ভূমি
My Brother My Land
My Brother, My Land (বাংলা অনুবাদ: আমার ভাই, আমার ভূমি) একটি অনবদ্য ফিলিস্তিনি সাহিত্যকর্ম, যেখানে দখলদারিত্বের বাস্তবতা, মানুষের বেদনা, প্রতিরোধ ও মানবিক স্মৃতি গভীরভাবে উঠে এসেছে। এই গ্রন্থে ব্যক্তিগত জীবনের গল্পের মধ্য দিয়ে একটি জাতির দীর্ঘ সংগ্রাম ও আত্মপরিচয়ের লড়াই ফুটে উঠেছে।
বাংলা ভাষায় অনূদিত এই বইয়ের উদ্দেশ্য হলো—বাংলাভাষী পাঠকের কাছে ফিলিস্তিনের বাস্তবতা, মানুষের অনুভূতি ও সংগ্রামের কণ্ঠস্বর পৌঁছে দেওয়া। এটি কেবল একটি সাহিত্যকর্ম নয়; বরং ন্যায়, স্মৃতি ও মানবিক চেতনার পক্ষে একটি সচেতন আহ্বান।
As Featured On
আমাদের কথা .....
দীর্ঘ সতের বছরের সাধনার পর ২০২৪ সালে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত My Brother, My Land এবং কাতার থেকে প্রকাশিত এর আরবি সংস্করণ (أخي وأرضي) ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামকে কেন্দ্র করে রচিত এক অনবদ্য উপন্যাস। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা ফিলিস্তিনি সাহিত্যকর্ম, যেখানে ১৯৬৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর পাষবিক নির্যাতন, ভূমি দখল এবং ফিলিস্তিনিদের দৈনন্দিন প্রতিরোধের বাস্তব চিত্র গভীর মমতা ও ঐতিহাসিক সততার সঙ্গে উপস্থাপিত হয়েছে।
একটি পরিবারের জীবনকাহিনীর মধ্য দিয়ে উপন্যাসটি ফিলিস্তিনের সামগ্রিক ইতিহাস, সংগ্রাম ও আত্মপরিচয়ের বেদনাবিধুর বাস্তবতাকে মূর্ত করে তুলেছে। কাহিনীর কথাস্বর সিরিন সাওয়ালহার বর্ণনা রেকর্ড করে উপন্যাসটি রচনা করেছেন কাতার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও খ্যাতিমান লেখক সামি হারমেজ। ব্যক্তিগত স্মৃতি ও ঐতিহাসিক বাস্তবতার সংমিশ্রণে নির্মিত এই উপন্যাস পাঠককে এক গভীর মানবিক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করায়।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ইয়াদ সাওয়ালহা-একজন অদম্য ফিলিস্তিনি প্রতিরোধযোদ্ধা। তিনি সারায়া আল-কুদসের জেনিন শহরের কমান্ডার ছিলেন। ২০০২ সালে দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে তিনি নির্মমভাবে শহীদ হন। একজন প্রকৌশলী ও বোমা প্রস্তুতকারক হিসেবে তিনি আজীবন লড়ে গেছেন ইসরায়েলি দখলদারিত্ব ও জুলুমের বিরুদ্ধে। তাঁর জন্ম থেকে শহীদ হওয়া পর্যন্ত সম্পূর্ণ জীবনকাহিনীই এই উপন্যাসের মূল উপজীব্য। আর সেই ব্যক্তিগত জীবনের মধ্য দিয়েই ফুটে উঠেছে ফিলিস্তিনের ভূমি, মানুষ ও প্রতিরোধের এক বাস্তব ও বেদনাবিধুর চিত্র।
পঞ্চাশটি অধ্যায়ে রচিত এই উপন্যাস একদিকে যেমন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ইতিহাস তুলে ধরে, অন্যদিকে প্রাঞ্জল ও কোমল ভাষায় সাহিত্যিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন বহন করে। পাঠক এখানে যেমন সাহিত্যের আবেশ অনুভব করবেন, তেমনি জানতে পারবেন ফিলিস্তিনের এক অজানা কিন্তু নির্মম সত্য ইতিহাস।
ইংরেজি ও আরবি ভাষার পর এবার উপন্যাসটি বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। মূল গ্রন্থটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাতজন খ্যাতিমান লেখকের অগ্রিম প্রশংসামূলক মতামত সংযোজিত রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলা অনুবাদ সংস্করণেও বাংলাদেশের বিজ্ঞ আলেম ও চিন্তাবিদ লেখকদের মূল্যবান মতামত সন্নিবেশিত করা হয়েছে।
অতএব, বইটি অধ্যয়ন পূর্বক আপনার মূল্যবান মতামত প্রদান করে এই গুরুত্বপূর্ণ গ্রন্থটিকে আরও অলংকৃত করতে বাধিত করবেন-এই বিনীত প্রত্যাশা রইল
মুহাম্মদ সালেহ উদ্দীন কাজী
বিশিষ্ট ইসলামিক স্কলারদের মন্তব্য
“আমার ভাই আমার ভূমি” গ্রন্থটি ইসরায়েলি দখলদারদের এর বিরুদ্ধে ঐতিহাসিক দলিল।
“আমার ভাই, আমার ভূমি” একাধারে প্রতিরোধ ও স্মৃতির দলিল-যেন ফিলিস্তিনি জীবনের স্পন্দন ইতিহাসে বিলীন না হয়ে চিরজাগরুক থাকে। এটি কোনো ভারী তাত্ত্বিক ব্যাখ্যার গ্রন্থ নয়; বরং এক সংগ্রামী জীবনের স্বতঃস্ফূর্ত বয়ান, যা নিজেই নিজের ভাষ্য রচনা করে। এখানে এক ব্যক্তির গল্পের ভেতর দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় পবিত্র ভূমি ফিলিস্তিন ও ফিলিস্তিনি জাতির ইতিহাস, যেখানে প্রতিদিন বেঁচে থাকাই একেকটি নীরব প্রতিরোধ।

আল্লামা শেখ আহমদ দা. বা.
শায়খুল হাদীস, হাটহাজারী মাদ্রাসা
“আমার ভাই, আমার ভূমি” কেবল একটি পরিবারের কাহিনি নয়; এটি সমগ্র ফিলিস্তিনের দীর্ঘ, দুঃসহ ইতিহাস ও প্রতিরোধের এক অন্তরঙ্গ দলিল। এখানে ব্যক্তিগত স্মৃতি ও জাতিগত সংগ্রাম একসূত্রে গাঁথা হয়ে জীবন্ত ইতিহাসে রূপ নিয়েছে। বইটি আমাদের মনে করিয়ে দেয়-স্বাধীনতা কোনো বিমূর্ত ধারণা নয়; এটি মায়ের অশ্রু, সন্তানের প্রতিরোধ, এবং ভূমির জন্য অবিরাম সংগ্রাম।

আল্লামা মাহফুজুল হক
প্রিন্সিপ্যাল, জামিয়া রাহমানিয়া
“আমার ভাই, আমার ভূমি” শুধু প্রতিরোধের গল্প নয়; এটি পরিবার, ভালোবাসা, ত্যাগ ও প্রত্যাশার এক গভীর মানবিক বয়ান। বইটি পড়তে পড়তে পাঠক অনুভব করবেন-ভূমি কেবল জমি নয়, বরং ইতিহাস, স্মৃতি ও আত্মার অবিচ্ছেদ্য অংশ। গ্রাম, বাগান ও পাথুরে পথের ভেতর দিয়ে যুদ্ধ, প্রেম ও বিশ্বাসঘাতকতা মিলেমিশে গড়ে উঠেছে এক জীবন্ত জীবনচিত্র, যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে মানুষের সংগ্রাম ও মমতার স্পন্দন।

মাওলানা লিয়াকত আলী
মুহাদ্দিস, মাদ্রাসা দারুর রাশাদ
“আমার ভাই, আমার ভূমি” বইটি ফিলিস্তিনি জীবনের এক ক্ষুদ্র অথচ পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি তুলে ধরে, যার ভেতর দিয়ে ধরা পড়ে লক্ষ লক্ষ ছিন্নভিন্ন পরিবারের নির্মম বাস্তবতা। এখানে স্পষ্ট হয়ে ওঠে-পরিবার, ভূমি ও স্বাধীনতা কীভাবে একে অন্যের সঙ্গে গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত। বইটি আমাদের মনে করিয়ে দেয়, মানবিক সহানুভূতি ও মমত্ববোধ ছাড়া কোনো জাতির মুক্তি কখনোই পূর্ণতা পায় না।

মুফতী হারুন ইযহার
প্রিন্সিপ্যাল, লালখান বাজার মাদ্রাসা
খিদমাতুল উম্মাহ পাবলিকেশন্স কর্তৃক
প্রকাশিত গ্রন্থাবলী
লেখকের গবেষণাধর্মী ও নসীহতমূলক গ্রন্থ “অবাধ্য সন্তানের ভয়াবহ পরিণাম ও মৃত্যুর পেরেশানী” সর্বপ্রথম ২০০১ সালে প্রকাশিত হয়ে পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়। পরবর্তীতে ২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর আরো কয়েকটি মূল্যবান রচনা “উত্তম মানুষ উত্তম কাজ ও পাপ বর্জন” এবং প্রসিদ্ধ সুফি কবি ফরিদউদ্দীন আত্তার–এর অমর কাব্যকীর্তি ফান্দে নামা–এর অনুবাদগ্রন্থ। উল্লেখ্য, উক্ত গ্রন্থদ্বয়ও পরবর্তীতে পুনরায় দ্বিতীয়বার প্রকাশিত হয়।
এ ধারাবাহিকতায় লেখকের আরও দুটি অনন্য রচনা—“অনন্ত সোনালী উদ্যান” এবং “জাদ্দাতাইরে সাথে হারামাইনের পথে”—অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। জ্ঞানপিপাসু পাঠকমহল এর নিকট আন্তরিক দোয়া কামনা করছি।
Upcoming Book
এই গ্রন্থটি একটি পবিত্র স্মৃতিকথা ও ভ্রমণ কাহিনী। ২০০৩ সালে লেখক মুহাম্মদ সালেহ উদ্দীন কাজী তাঁর দাদী ও নানীকে নিয়ে মক্কা শরীফ ও মদিনা শরীফে পবিত্র হজ্জ্ব পালন করার সময়কালের অভিজ্ঞতা এবং হজ্জ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, ঘটনার বর্ণনা ও অনুভূতিগুলো সংকলিত হয়েছে। গ্রন্থের মূল আকর্ষণ হলো ব্যক্তিগত ভ্রমণ স্মৃতি, যা পাঠককে সরাসরি পবিত্র যাত্রার অংশ মনে করতে সাহায্য করে। মরুভূমির পথ, হাওয়ার ছোঁয়া, এবং হজ্জ্বের পবিত্র মুহূর্তগুলোর চিত্রায়ন পাঠককে একান্তভাবে অভিজ্ঞতায় ভাসিয়ে নিয়ে যায়।
গ্রন্থটি কেবল ভ্রমণকাহিনী নয়; এটি আত্মিক ও ধার্মিক শিক্ষার উৎস হিসেবেও গুরুত্বপূর্ণ। প্রতিটি অধ্যায়ে হজ্জ্বের নিয়ম, সৌভাগ্য, ধৈর্য এবং আত্মার শুদ্ধি বিষয়ক বার্তা ফুটিয়ে তোলা হয়েছে।
